২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কের উপকণ্ঠে জঙ্গি বিমান হামলায় নিহত ৬০

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি শহরতলীতে জঙ্গি বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 12:00 PM

আম্মান, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি শহরতলীতে জঙ্গি বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। সরকারবিরোধী আন্দোলনকর্মীরা জানায়, সোমবার দিনশেষে অন্তত ২টি জঙ্গি বিমান পূর্বাঞ্চলের জেমালকা এবং আরো পূর্বের শহরতলী সাকবায় হামলা চালায়। এলাকাটিতে বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির হামলার পর এ জঙ্গি বিমান হামলা চালায় সরকারি বাহিনী। ভিডিও ফুটেজে জঙ্গি বিমান থেকে রকেট হামলায় একটি ভবন ধসে পড়তে দেখা গেছে। ছুটে পালাতে দেখা গেছে আতঙ্কিত লোকজনকে। সরিয়ায় বিদেশি গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় নিহতের সঠিক সংখ্যা যাচাই করা যায়নি। বিরোধীকর্মীরা এর আগে দামেস্কের কয়েকটি শহরতলীতে সোমবারের হামলায় অন্তত ৬২ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। তার আগের দিন দামেস্কের দারায়ায় ৩শ’রও বেশি মানুষ হত্যার জন্য সরকারি বাহিনীকে দায়ী করে তারা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন দারায়া হত্যাকাণ্ডকে নৃশংস অপরাধ বলে নিন্দা করেছেন। ঘটনাটি অবিলম্বে নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৫২৭ঘ.