প্যারিস, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর ঘটনা নিয়ে হত্যা তদন্ত শুরু করেছে ফ্রান্স। আইনজীবীরা মঙ্গলবার একথা জানিয়েছেন।
২০০৪ সালের নভেম্বরে প্যারিস সামরিক হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মারা যান আরাফাত।
স¤প্রতি সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা আরাফাতের শেষ সময়ের ব্যবহৃত পোশাকে উচ্চমাত্রার তেজস্ক্রিয় উপাদান পোলোনিয়াম-২১০ খুঁজে পাওয়া গেছে বলে জানান।
আল জাজিরা টিভিতে এ খবর প্রকাশের পর আরাফাতের স্ত্রী সুহা তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে অভিযোগে তার মৃত্যুর ঘটনা তদন্তের অনুরোধ জানান।
প্যারিসের একটি আদালতকে ইয়াসির আরাফাতের মৃত্যু রহস্য উদঘাটনে হত্যা তদন্ত শুরুর অনুরোধ জানান সুহা। এর পরিপ্রেক্ষিতেই এ তদন্ত শুরু করল ফ্রান্সের আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৫৩৫ঘ.
bdnews24