২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে বাস-ট্যাঙ্কার সংঘর্ষে ৩৬ জনের প্রাণহানি

চীনের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিথেন বোঝাই ট্যাঙ্কারের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 04:38 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মিথেন বোঝাই ট্যাঙ্কারের সংঘর্ষে অন্ততপক্ষে ৩৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। সিনহুয়া জানায়, উত্তরাঞ্চলীয় সানাক্সি প্রদেশের ইয়ানা শহরে শনিবার দিবাগত মধ্যরাতে ওই দু’টি যানের মধ্যে সংঘর্ষ হয় এবং দু’টি বাহনেই আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা থেকে ৩ জন বেঁচে গেলেও তারা বেশ আহত হয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত হচ্ছে। চীনের ট্র্যাফিক আইন ও নিরাপত্তা ঘাটতির কারণে সড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ২০১১ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৬২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৫ ঘ.