২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামড়ের শোধ কামড়ে!

সাপে কামড়ালে আতঙ্কে দিশেহারা হওয়ারই কথা। কিন্তু উল্টো বিষাক্ত গোখরার গায়ে কামড় বসিয়ে প্রতিশোধ নিয়েছেন নেপালের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2012, 01:40 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

কাঠমান্ডু, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাপে কামড়ালে আতঙ্কে দিশেহারা হওয়ারই কথা। কিন্তু উল্টো বিষাক্ত গোখরার গায়ে কামড় বসিয়ে প্রতিশোধ নিয়েছেন নেপালের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ। মঙ্গলবার এক ধান ক্ষেতে মোহাম্মদ সালমো মিয়া নামের ওই বৃদ্ধকে সাপে কামড়ায়। এরপরই সাপটিকে ধরে ফেলেন তিনি। কামড়ান সাপটি না মরা পর্যন্ত। রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার দক্ষিণের এক গ্রামে এ ঘটনা ঘটে। মিয়ার উক্তি, “সাপটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারতে পারতাম, কিন্তু আমি এতটাই ক্ষুব্ধ ছিলাম যে কামড়ের বদলা নিতে এটিকে কামড়িয়েই মেরেছি।” ঘটনার পর মিয়াকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা নিরাজ শাহি। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে নেপালের দৈনিক ‘অন্নপূর্ণা পোস্ট’। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৩ঘ.