ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন।
দেশটির কোস্ট প্রদেশে ওরমা ও পোকোমা গোষ্ঠীর মধ্যে জমি ও পানির অধিকার নিয়ে সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন ওই এলাকার পুলিশ প্রধান।
নিহতদের মধ্যে ৩১ জন নারী, ১১ জন শিশু ও ৬ জন পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
চার বছর আগে বিরোধপূর্ণ নির্বাচনের সময় ঘটা সংঘর্ষের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।
ওই অঞ্চলের পুলিশের উপ-প্রধান জোসেফ কিতুর জানিয়েছেন, কুপিয়ে বা জীবন্ত পুড়িয়ে তাদের হত্যা করা হয়েছে। এছাড়া অনেক বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২০০১ সালে একই এলাকায় ওই দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২০২ ঘ.
bdnews24