২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরীশ্রেষ্ঠা চীনের উ ওয়েনজিয়া

চীনা সুন্দরী উ ওয়েনজিয়া মন খুলে হাসতে ভালবাসেন, ভালবাসেন গান। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরীশ্রেষ্ঠার মুকুট উঠেছে তারই মাথায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2012, 05:11 AM

Updated : 24 Aug 2022, 11:57 AM

অরডোস/চীন, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনা সুন্দরী উ ওয়েনজিয়া মন খুলে হাসতে ভালবাসেন, ভালবাসেন গান। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সুন্দরীশ্রেষ্ঠার মুকুট উঠেছে তারই মাথায়। মঙ্গোলিয়ার অরডোস শহরের ডংশেং স্টেডিয়ামে শনিবার দর্শকদের উল্লাসধ্বনীর মধ্যে ২৩ বছর বয়সী উ’র মাথায় মিস ওয়ার্ল্ড শিরোপা পরিয়ে দেওয়া হয়। এবার প্রথম রানার-আপ হয়েছেন ১৯ বছর বয়সী এলিজাবেথ মুল্ডস। ওয়েলসের এই তরুণী পড়ছেন বিজনেস স্কুলে। আর দ্বিতীয় রানার আপ আইনের ছাত্রী জেসিকা কাহাওয়াটির (২৩) দেশ অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর ঝলমলে নীল গাউনে উ ওয়েনজিয়া জানান, সঙ্গীতের ওপর লেখাপড়া শেষে শিক্ষকতা করার ইচ্ছে আছে তার। কাজ করার ইচ্ছে আছে বিশ্বের দরিদ্র মানুষের জন্য। এর আগে ২০০৭ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম চীনা হিসাবে শিরোপা জিতেছিলেন ঝ্যাং জিলিন। আয়োজকরা জানান, ২০১২ সালের আসরে ১১৫ জন প্রতিযোগী অংশ নিয়েছেন, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ইতিহাসে যা রেকর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১১০৫ ঘ.