২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের কবলে রয়টার্স

এই মাসে তৃতীয়বারের মত হ্যাকিংয়ের কবলে পড়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 03:25 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই মাসে তৃতীয়বারের মত হ্যাকিংয়ের কবলে পড়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সংস্থাটির ওয়েবসাইটে কর্তৃপক্ষের অজান্তে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সউদ আল-ফয়সাল মারা গেছে বলে মঙ্গলবার এক ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয় বলে বিবিসি জানিয়েছে। অগাস্টের শুরুর দিকে হ্যাকাররা সংস্থাটির ব্লগে সিরিয়ান বিদ্রোহীরা পিছু হটেছে বলে দাবি করে। এর দুই দিন পর তারা সিরিয়া সরকারের পক্ষে একটি খবরও কর্তৃপক্ষের অগোচরে পোস্ট করে। এই হ্যাকিংয়ের পেছনে কারা, তা এখনো চিহ্নিত করা যায়নি। এ বিষয়ে রয়টার্সের একজন মুখপাত্র বলেছেন, “রয়টার্স ভুল সংবাদ প্রকাশ করেনি এবং পোস্টটি তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে আমরা কাজ করে যাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/২১১১ ঘ.