২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু ইস্যুতে জার্মানিতে আটক ৪

ইরানকে পরমাণু চুল্লি নির্মাণে অবৈধভাবে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের সন্দেহে জার্মানিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানকে পরমাণু চুল্লি নির্মাণে অবৈধভাবে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের সন্দেহে জার্মানিতে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। জার্মান কৌসুলিরা জানিয়েছেন, আটককৃতদের মধ্যে একজন জার্মান নাগরিক এবং অন্য তিন জনের জার্মানি ও ইরান উভয় দেশের নাগরিকত্ব রয়েছে। দেশটির হামবুর্গ, ওল্ডেনবার্গ ও ওয়েইমারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়েছে। জার্মানিতে ইরানের সঙ্গে পরমাণু সম্পর্কিত বাণিজ্যে নিষেধাজ্ঞা রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনেক পশ্চিমা দেশই উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। কিন্তু ইরান বরাবরই দাবি করে আসছে, শান্তিপূর্ণ উদ্দেশে তারা এ কর্মসূচি পরিচালনা করছে। তেহরান মধ্যাঞ্চলীয় শহর আরাকের কাছাকাছি একটি পরমাণু চুল্লি নির্মাণের কাজ করছে। যুক্তরাষ্ট্রের একজন বিশ্লেষক বলেছেন, ইরানের উদ্দেশ্য আগামী বছর তারা পরমাণু চুল্লি চালু করবে। কিন্তু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণের অভাবে দেরি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১৪০ ঘ.