২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে সাংবাদিক হত্যার ঘটনা তদন্তের দাবি

মধ্যআমেরিকার দেশ হন্ডুরাসে গত দুই বছরে ২২ সাংবাদিক নিহতের ঘটনাগুলো অবশ্যই তদন্ত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রাঙ্ক ল্য রুয়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

তেগুচিগালপা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মধ্যআমেরিকার দেশ হন্ডুরাসে গত দুই বছরে ২২ সাংবাদিক নিহতের ঘটনাগুলো অবশ্যই তদন্ত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের দূত ফ্রাঙ্ক ল্য রুয়ি। জাতিসংঘের মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক কার্যবিবরণ উপস্থাপনকারী বিশেষ প্রতিনিধি ফ্রাঙ্ক। তিনি হন্ডুরাসের প্রেসিডেন্ট পরফিরিও লোবোর কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে গুলিরোধী গাড়ি ব্যবহারের অনুমতি প্রদান এবং জীবনের হুমকির সম্মুখীন সাংবাদিক ও তাদের পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বা বিদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণের দাবিও রয়েছে। এক সংবাদ সম্মেলনে ফ্রাঙ্ক বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিষয়ে রাষ্ট্রকে অবশ্যই তদন্ত চালাতে হবে। এসব হামলার পরিকল্পনাকারী ও হামলাকারীদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করতে হবে।” ফ্রাঙ্ক বলেন, “এসব ক্ষেত্রে আইনহীনতা ও সাংবিধানিক নি®কৃতি সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়িয়ে তুলছে।” ক্রমশ হন্ডুরাসে মেক্সিকোর মাদকচক্রের সদস্যদের উপস্থিতি বাড়ছে। ফলে দেশটিতে সহিংসতায় আরো উস্কানির সৃষ্টি হয়েছে। এরফলে হন্ডুরাসে হত্যাকাণ্ডের হার পৃথিবীর সর্বোচ্চে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশটিতে গড়ে ৮৬ টি হত্যাকাণ্ডে ২০১২ সালে দেশটিতে মোট ১ লাখ মানুষ নিহত হয়েছে। ফ্রাঙ্ক সরকারি পরিসংখ্যান তুলে ধরে জানান, প্রেসিডেন্ট পরফিরিও লোবো ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২২ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় দায়ের মামলাগুলোর মধ্যে মাত্র একটি মামলার নিষ্পত্তি হয়েছে। অভিযুক্ত শাস্তি পেয়েছে। এ অগ্রহণযোগ্য, অমানবিক।” সরকারি পরিসংখ্যান তুলে ধরে তিনি আরো জানান, অথচ চার বছর আগে অর্থাৎ লোবো ক্ষমতাসীন হওয়ার আগের বছরে মাত্র একজন সাংবাদিক নিহত হয়েছিলেন। সর্বস¤প্রতি হন্ডুরাসের একটি রেডিওর প্রতিষ্ঠিত সাংবাদিক আলফ্রেডো ভিল্লাটোরো নিহত হয়েছেন। চলতি বছরের মে মাসে তিনি অপহৃত হন। এক সপ্তাহ পরে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রটেক্ট জার্নালিস্ট কমিটির পরিসংখ্যান অনুযায়ী ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বিশ্বব্যাপী ৬৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। ওই কমিটি নিজস্ব প্রক্রিয়ায় এই পরিসংখ্যান তৈরি করে থাকে। মেক্সিকোর সরকার গত ছয় বছর ধরে মাদকচক্রের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। দেশটিতে ২০০০ সাল থেকে এ পর্যন্ত ৮০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩০ ঘ.