২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে খরার আশঙ্কা

ভারতের সা¤প্রতিক বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেশটি খরার মুখোমুখি বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

মাসওয়াদ, ভারত, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সা¤প্রতিক বৃষ্টিপাতের পরিমাণ বিশ্লেষণ করে দেশটি খরার মুখোমুখি বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় পশু খাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষক ও দুধ উৎপাদনকারী পশু পালনকারীরা। সংকট কাটিয়ে উঠতে পশু খাদ্যের ঘাটতিতে পড়া অনেক কৃষককে সরকারি সহায়তা হিসাবে পশু খাদ্য সরবরাহ করা হয়েছে। ভারত ফসল উৎপাদন করতে সেচের জন্য মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। দেশটির ৭৫ শতাংশ বৃষ্টিপাতই হয় ওই বায়ুর প্রভাবে। দেশটি অর্থনৈতিক উৎপাদনের ১৪ শতাংশ কৃষিখাত থেকে আসলেও দেশটির প্রায় অর্ধেক বা প্রায় ৬০ কোটি মানুষ কৃষির ওপর নির্ভরশীল যাদের জীবনে মৌসুমি বৃষ্টিপাতের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। গত শতাব্দীতে লাখ লাখ মানুষ মৃত্যুর কারণ হয়েছে মৌসুমি বায়ুর স্বাভাবিক ধারা ব্যাহত হওয়া এবং এর ফলে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০২৫ ঘ.