২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া সঙ্কট: জঙ্গি বিমান ‘ভূপাতিত’

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে একটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহীরা। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম বিমানটি যান্ত্রিক ত্র“টির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

সিরিয়া, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে একটি জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহীরা। কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যম বিমানটি যান্ত্রিক ত্র“টির কারণে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে । বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ (এফএসএ)’র ভাষ্য, দির আল জোর প্রদেশে ইরাক সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আল মুহাসান শহরের কাছে বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়া এবং এর পাইলটকে আটকের ভিডিও ফুটেজও তৈরি করেছে বিদ্রোহীরা। এফএসএ’র এরকম একটি ভিডিওটি নিরীক্ষণ করে বিশেষজ্ঞরা বলছেন, চিহ্ন দেখে বিমানটিকে সিরিয়ার বিমান বাহিনীর জঙ্গি বিমান বলেই মনে করছেন তারা। ভিডিওতে দেখা যায়, রাশিয়ার তৈরি মিগ-২৩ জঙ্গি বিমান আগুন ধরে বিধ্বস্ত হয়ে যাচ্ছে। বিদ্রোহীদের ওপর হামলায় এ ধরনের বিমান ব্যবহার করে আসছে সিরিয়ার সরকারি বাহিনী। আরেক ভিডিওতে দেখা গেছে, মধ্যবয়সী একজন মানুষ নিজেকে পাইলট কর্নেল ফারির মোহাম্মদ সুলাইমান নামে পরিচয় দিচ্ছে এবং তার মুখমন্ডলে কিছু ক্ষতচিহ্নও রয়েছে। যা বিমান বিধ্বস্তের আলামত বলেই ধারণা করা হচ্ছে। তবে ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, বিমানটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল। কারিগরি ক্রুটির কারণে এটি বিধ্বস্ত হয়েছে। বিমানটির নিখোঁজ পাইলটকে খুঁজে বের করার চেষ্টা চলছে। উল্লেখ্য, সিরিয়ায় সরকারি বাহিনীর ভারী ভারী, অত্যাধুনিক সব অস্ত্রের কাছে হালকা ও অপ্রতুল অস্ত্রসজ্জিত বিদ্রোহী বাহিনীর পক্ষে জঙ্গি বিমান ভূপাতিত করা বিরল ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এম/এলকিউ/০০৪৯ঘ.