২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতার সঙ্গে আফগান কর্মকর্তাদের গোপন বৈঠক

পাকিস্তানে আটক তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গনি বারাদরের সঙ্গে গোপন বৈঠক করেছেন আফগান কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 01:31 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

কাবুল/ইসলামাবাদ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আটক তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গনি বারাদরের সঙ্গে গোপন বৈঠক করেছেন আফগান কর্মকর্তারা। তালেবানদের সঙ্গে আফগান সরকারের থেমে থাকা শান্তি আলোচনা পুনরায় শুরু করতে এ পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন উভয় দেশের উর্ধ্বতন কর্মকর্তারা। তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় সহায়ক ভূমিকা পালনে পাকিস্তান ততটা উদ্যোগী নয় বলেই মনে করে আসছে আফগানিস্তান। কিন্তু এখন বারাদরের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়াটাকে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের আরো সক্রিয় হওয়ার লক্ষণ বলেই মনে করছেন আফগান কর্মকর্তারা। ২০১০ সালে পাকিস্তানের করাচিতে সেদেশের গোয়েন্দা সংস্থা ও সিআইএ’র যৌথ অভিযানে আটক হন বরাদার। এরপর থেকে তিনি পাকিস্তানেই আটক রয়েছেন। দুই মাস আগে তার সঙ্গে আফগান প্রতিনিধিদের বৈঠক হয়েছে বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও শান্তি প্রতিষ্ঠার একজন রূপকার রানগিন স্পানতা। রয়টার্সকে তিনি বলেন, “মোল্ল¬া বারদারের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। শান্তি আলোচনার বিষয়ে তার মতামত জনাতে বারাদারের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন।” পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালকিও জানান, বারদারের সঙ্গে আফগান কর্মকর্তাদের দেখা করার অনুমতি দিয়েছে পাকিস্তান। আত্মঘাতী বোমা ও অন্যান্য হামলার গোপন রূপরেখা তৈরি এবং যুক্তরাষ্ট্র ও নেটো সেনাদের বিরুদ্ধে তালেবান অভিযান পরিচালনায় দিনের পর দিন নেতৃত্ব দিয়েছেন বারাদার যিনি ছিলেন মোল¬া মোহাম্মদ ওমরের ডানহাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮২১ঘ.