২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রজাতির মানুষের খোঁজ

কেনিয়ার উত্তরাঞ্চলে পাওয়া জীবাশ্ম থেকে নতুন প্রজাতির মানুষের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ২০ লাখ বছর আগে পৃথিবীতে এ প্রজাতির অস্তিত্ব ছিল বলে দাবি করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 04:31 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

লন্ডন, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেনিয়ার উত্তরাঞ্চলে পাওয়া জীবাশ্ম থেকে নতুন প্রজাতির মানুষের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ২০ লাখ বছর আগে পৃথিবীতে এ প্রজাতির অস্তিত্ব ছিল বলে দাবি করেছেন তারা। এ আবিস্কারের ফলে এ বিষয়টি প্রমাণিত হল যে, আফ্রিকায় একইসঙ্গে কমপক্ষে তিন প্রজাতির মানুষ বাস করত। ‘নেচার’ সাময়িকী এ বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। নৃবিজ্ঞানীরা যে ফসিলগুলোর সন্ধান পেয়েছেন সেগুলো ১৭ লাখ ৮০ হাজার থেকে ১৯ লাখ ৫০ হাজার বছরের পুরানো। নমুনাগুলোর মুখমন্ডল ও দাঁতসহ দুইটি চেয়াল রয়েছে। ১৭৭২ সালে নৃবিজ্ঞানীরা ভিন্ন ধরনের একটি মাথার খুলি খুঁজে পান যার মগজের আকার ছিল তুলনামূলক বড় এবং মুখমন্ডল ছিল লম্বাটে ধরনের এবং চ্যাপ্টা। গবেষকরা এর নাম দিয়েছিলেন ‘হোমো রুডোলফেনসিস’। কিন্তু গত ৪০ বছরে এ ধরনের আর কোন নমুনা পাওয়া যায়নি। সে কারণে এটিকে নতুন প্রজাতির মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারছিলেন না তারা। কিন্তু স¤প্রতি কেনিয়ায় নতুন তিনটি জীবাশ্মর খোঁজ পাওয়ার পর ১৯৭২ সালে খুঁজে পাওয়া খুলিটি নতুন প্রজাতির মানুষ বলে নিশ্চিত হয়েছেন গবেষকরা। তারা বলছেন, প্রায় ২০ লাখ বছর আগে অন্য প্রজাতির মানুষের সঙ্গে আরেক প্রজাতির মানুষ ‘হোমো রুডোলফেনসিস’ এরও অস্তিত্ব ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৬ঘ.