টোকিয়ো, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পারমাণবিক শক্তির ওপর নির্ভরতা কমানোর অঙ্গীকার নিয়ে নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৬৭তম বার্ষিকী পালন করেছে জাপানিরা।
বৃহস্পতিবার জাপানের পিস পার্কে প্রায় ৬ হাজার মানুষ জমায়েত হয়। ওই স্থানটির কাছেই ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমা হামলা হয়।
অনুষ্ঠানে নাগাসাকি’র মেয়র তোমিহিসা তউ বলেন, গত বছর মার্চে সুনামিতে ফুকুশিমার দায়িচি পরমাণু প্রকল্পে দুর্ঘটনা আমাদেরকে পারমাণবিক প্রযুক্তির ঝুঁকি সম্পর্কে সচেতন করেছে।
তিনি জাপানে পরমাণু শক্তিবিহীন এমন এক সমাজ গড়ে তোলার আহ্বান জানান যেখানে মানুষকে তেজষ্ক্রিয়ার বিক্রিয়া নিয়ে ভাবতে হবে না। পাশাপাশি তিনি পরমাণু নিরস্ত্রীকরণে পুনরায় বিশ্বব্যাপী প্রতিশ্র“তিবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ৬ অগাস্ট জাপানের হিরোশিমা ও ৯ অগাস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। এতে হিরোশিমায় ১ লাখ ৪০ হাজার জন এবং নাগাসাকিতে নিহত হয় ৭০ হাজার মানুষ। এ হামলার পর জাপান আত্মসমর্পণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৩২ঘ.
bdnews24