২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিখ মন্দিরে হামলাকারী নিজ গুলিতে মরেছে: এফবিআই

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের শিখ মন্দিরে হামলা চালিয়ে ছয় জনকে হত্যাকারী মাইকেল পেজ নিজের মাথায় গুলি করেই মারা গেছেন বলে বুধবার জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 05:39 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

উইসকনসিন, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের উইসকনসিনের শিখ মন্দিরে হামলা চালিয়ে ছয় জনকে হত্যাকারী মাইকেল পেজ নিজের মাথায় গুলি করেই মারা গেছেন বলে বুধবার জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। পুলিশ পেজ এর পেটে গুলি করার পর সে নিজের মাথায় গুলি চালায়। এক সংবাদ সম্মেলনে এফবিআই আরো জানায়, পেজে’র সাবেক গার্লফ্রেন্ড মিস্টি কুক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে। তবে মন্দিরে হামলায় তিনি জড়িত ছিলেন কিনা এ বিষয়ে কিছু বলা হয়নি। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে রোববার শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়ে ওই অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত হয়। রোববার সপ্তাহিক উপাসনার সময় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীও গুলিতে মারা যায়। এফবিআই’র বিশেষ প্রতিনিধি তেরেসা কার্লসন বুধবার নিশ্চিত করেছেন তিনি ভিডিও ফুটেজে দেখতে পেয়েছেন পুলিশ তার পেটে গুলি করেছিল। এরপর তিনি নিজের মাথায় গুলি করে মারা যান বলে জানান কার্লসন। তিনি আরো জানান, এ ঘটনায় একমাত্র পেজই অপরাধী হিসাবে সনাক্ত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৩ঘ.