২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রখ্যাত চিত্রসমালোচক রবার্ট হিউজেস আর নেই

প্রখ্যাত অস্ট্রেলীয় চিত্রসমালোচক রবার্ট হিউজেস আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৪ বছর বয়সে তিনি মারা যান। নিউ ইয়র্ক টাইমস’র ভাষ্যে হিউজেস ছিলেন সমকালীন সবচেয়ে খ্যাতিমান চিত্রসমালোচক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 06:02 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রখ্যাত অস্ট্রেলীয় চিত্রসমালোচক রবার্ট হিউজেস আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৪ বছর বয়সে তিনি মারা যান। নিউ ইয়র্ক টাইমস’র ভাষ্যে হিউজেস ছিলেন সমকালীন সবচেয়ে খ্যাতিমান চিত্রসমালোচক। নিউ ইয়র্কের ব্রোনেক্স ক্ল্যাভেরি হাসপাতালে তিনি মারা যান বলে তার স্ত্রী ডরিসের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার এ খবর জানিয়েছে। বিবৃতিতে তিনি বলেন, “বেশ কিছুদিন ধরে তিনি ভীষণ অসুস্থ ছিলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ার তথ্য যথাসময়ে জানানো হবে।” বিবৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সিডনিতে জন্মগ্রহণকারী রবার্ট হিউজেস ১৯৬০’র প্রজন্মের অংশ হয়ে গিয়েছিলেন, যারা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে নতুন কোনো ধারার সূচনা করতে চেয়েছিলেন। টাইম ম্যাগাজিনের চিত্রসমালোচক হিসেবে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক পাড়ি জমানোর আগে তিনি দ্য ডেইলি টেলিগ্রাফ, স্পেকটেটর এবং টাইম-এ লেখালেখি করেন। যদিও মাতৃভূমি অস্ট্রেলিয়ার সঙ্গে তার সম্পর্ক খুব আন্তরিকতাপূর্ণ ছিল না কিন্তু এরপরও তিনি কখনো তার নাগরিকত্ব ত্যাগ করেননি। বিশ্ব চিত্রকলায় এবং অস্ট্রেলিয়ার ইতিহাস বর্ণনায় হিউজেসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। স্পষ্টভাষী রবার্ট হিউজেস অস্ট্রেলিয়ার রিপাবলিকান মুভমেন্টের অন্যতম সমর্থকে পরিণত হয়েছিলেন বলে বিবিসির সিডনি প্রতিনিধি দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৫ ঘ.