ওয়াশিংটন, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের উইসকনসিনে শিখ উপাসনালয়ে হামলার ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
রোববার সকালে সাপ্তাহিক উপাসনার সময় এক টাক মাথার শ্বেতাঙ্গ বন্দুকধারী উইসকনসিনের শিখ মন্দিরে হামলা চালায়। এতে ৬ জন নিহত হয়। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়।
এই ঘটনা সম্পর্কে সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনান, এফবিআই’র পরিচালক বব মুয়েলার ও হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা জ্যাক লিউ প্রেসিডেন্ট ওবামাকে বিস্তারিত অবহিত করেন।
এরপরই ওবামা উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকের, ওক ক্রিকের মেয়র স্টিভ স্ক্যাফিদি এবং শিখ মন্দিরের স্ট্রাস্টি চরণজিৎ সিংকে ডেকে পাঠান। এ সময় ওবামা নিহতদের জন্য গভীর শোকপ্রকাশ করেন।
হোয়াইট হাউস জানিয়েছে, “তিনি (ওবামা) কেন্দ্রীয় সরকারকে গোলাগুলির ওই ঘটনা যথাযথ তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছেন।”
হোয়াইট হাউস আরো জানিয়েছে, “প্রেসিডেন্ট বলেছেন, তিনি চান এ ধরনের কাণ্ডজ্ঞান বিবর্জিত সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেই না এ বিষয়টি নিশ্চিত করা হোক। যুক্তরাষ্ট্রের সমৃদ্ধিতে শিখ স¤প্রদায়ের অবদানের কথাও এ সময় স্মরণ করেন তিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২০ ঘ.
bdnews24