২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামের শরণার্থী শিবিরে ৬ হাজার শিশু অসুস্থ

ভারতের আসাম রাজ্যে জাতিগত সহিংসতায় ঘর ছেড়ে যাওয়া মানুষের জন্য সরকারের চালু করা বিভিন্ন শরণার্থী শিবিরে ছয় হাজার শিশু অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 05:10 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের আসাম রাজ্যে জাতিগত সহিংসতায় ঘর ছেড়ে যাওয়া মানুষের জন্য সরকারের চালু করা বিভিন্ন শরণার্থী শিবিরে ছয় হাজার শিশু অসুস্থ হয়ে পড়েছে। সোমবার এনডিটিভির এক খবরে বলা হয়েছে, আসামের বিভিন্ন শরণার্থী শিবিরে মোট আট হাজার শিশুর মধ্যে ছয় হাজারই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। তবে তাদের কী অসুখ হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে আসামে আদিবাসী বোড়ো স¤প্রদায় ও মুসলিম অভিবাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক মানুষ নিহত হয়। এ সময় দাঙ্গা ছড়িয়ে পড়া এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ ঘর-বাড়ী ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। শরণার্থী শিবিরগুলোতে আশ্রিতদের উপচে পড়া ভিড় থাকলেও তাদের জন্য যথাযথ চিকিৎসা সেবার ব্যবস্থা নেই। সাড়ে তিন লাখ মানুষের জন্য মাত্র একশ’ জনের মতো চিকিৎসক রয়েছেন। এছাড়া শরণার্থী শিবিরগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের স্বল্পতা রয়েছে বলেও এনডিটিভি জানিয়েছে। এর আগে আসামের শরণার্থী শিবিরে আশ্রিতদের মধ্যে দুই বছরের এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১১০৩ ঘ.