কাবুল, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানে গৃহযুদ্ধের সময় লুট হওয়া শতশত পুরাকীর্তি ব্রিটিশ মিউজিয়ামের উদ্যেগে রোববার ফেরত পেয়েছে কাবুল।
আফগানিস্তানের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে ৮৪৩ টি পুরাকীর্তি ফেরত দেওয়া হয়েছে যেগুলোর বেশিরভাগই যুদ্ধকালে চুরি হয়েছিল। এগুলোর কয়েকটি পুরাকীর্তি ৪ হাজার বছরের পুরোনো।
চুরি হওয়া ওই পুরাকীর্তিগুলোর মধ্যে অনেকগুলো উদ্ধার করেছে ব্রিটিশ বর্ডার ফোর্স ও পুলিশ। এছাড়া ব্যক্তিগত সংগ্রহশালায় আরো কিছু পুরাকীর্তির খোঁজ পাওয়া গেছে।
এগুলোর মধ্যে একটি পাথরের বুদ্ধমুর্তি রয়েছে যা উদ্ধার করা হয়েছে জাপানে। এটি ১ হাজার ৮০০ বছরের পুরানো বলে ধারণা করা হচ্ছে।
গত শতাব্দির ৯০ এর দশকে গৃহযুদ্ধ চলার সময় আফগানিস্তনের জাতীয় জাদুঘরের দুই-তৃতীয়াংশের বেশি পুরাকীর্তি চুরি বা নষ্ট হয়ে যায়।
আফগান প্রতœতত্ত্ববিদরা বলেছেন, ফেরত পাওয়া প্রতœতত্ত্বগুলো আমাদের জাতীয় অহংকার। এগুলো আমরা চিরদিনের মত হারিয়েছি বলে আমাদের আশঙ্কা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫২ঘ.
bdnews24