২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবান নেতাকে আফগান মদদের অভিযোগ পাকিস্তানের

ঊর্ধ্বতন এক পাকিস্তানি তালেবান কমান্ডারকে আফগানিস্তান সরকার মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ইসলামাবাদ, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঊর্ধ্বতন এক পাকিস্তানি তালেবান কমান্ডারকে আফগানিস্তান সরকার মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। তালেবান কমান্ডার ফজলুল্লাহ আফগানিস্তান থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছেন বলে জানিয়েছেন পাকিস্তানি কর্মকর্তারা। তাদের ভাষ্য, ইসলামাবাদ সরকারের পতন ঘটানোর লক্ষ্য নিয়ে লড়ে যাওয়া এই তালেবান কমান্ডার কয়েক বছর আগে আফগানিস্তানে পালিয়ে যান। সোয়াত ভ্যালির তালেবান ঘাঁটিতে সেনা অভিযানের মুখে পালান ফজলুল্লাহ। পাকিস্তান বরাবরই আফগানিস্তানকে ফজলুল্লাহর হদিস বের করার অনুরোধ জানিয়ে এসেছে। ফজলুল্লাহর শ’ শ’ যোদ্ধা সীমান্ত পেরিয়ে সামরিক তল্লাশি চৌকিতে হামলা চালায়। রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, “কেউ যদি কারো বাড়িতে থাকে এবং যদি কে তাকে খাবার ও আশ্রয় দিচ্ছে জিজ্ঞেস করা হয়? আপনারা জানেন তিনি আফগানিস্তানে আছেন। কেউ না কেউ (আফগান সরকারের ) তাদের সমর্থন দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৮২৯ঘ.