ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হলিউডের অস্কার জয়ী অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ক্লিন্ট ইস্টউড যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপালিকান প্রার্থী মিট রমনির প্রতি সমর্থন জানিয়েছেন।
শুক্রবার আইডাহোর সান ভ্যালিতে রমনির নির্বাচনী তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজের সমর্থন প্রকাশ করেন ইস্টউড।
অনুষ্ঠানে তিনি রমনির পক্ষে ২০ লাখ ডলারেরও বেশি তহবিল সংগ্রহের ঘোষণা দেন। এ সময় রমনির প্রতি সমর্থনের ঘোষণা দিয়ে তিনি বলেন, “কোথাও না কোথাও দেশের একটি ধাক্কা প্রয়োজন।”
ফেব্র“য়ারিতে উস্টউডের একটি গাড়ির বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পর তিনি প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমর্থন করছেন কিনা তা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে।
তখন কোনো প্রার্থীকেই সমর্থন না দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। তার প্রতি ক্লিন্ট ইস্টউডের সমর্থনের কথা নিশ্চিত করেছেন রমনি।
ইস্টউড জানান, ‘মিস্টিক রিভার ইন বোস্টন’ চলচ্চিত্রটি তৈরি করার সময় তিনি প্রথম রমনিকে দেখেন। রমনি তখন ম্যাসাচুসেটস’র গভর্নর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম দেখায়ই বিস্মিত ইস্টউড ভেবেছিলেন, “ও খোদা, এই লোকটিকে গভর্নর থেকে প্রেসিডেন্ট পদেই বেশি মানাতো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/২১৩৫ ঘ.
bdnews24