ত্রিপোলি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলির সেনা পুলিশের কার্যালয়ের সামনে শনিবার সকালে একটি গাড়িবোমা বিস্ফোরিত হয়েছে। এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
গত বছর দেশটির দীর্ঘকালের শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন ও লড়াই শুরুর পর এই প্রথম দেশটিতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। ওই আন্দোলনে ক্ষমতাচ্যুত ও নিহত হন গাদ্দাফি।
সূত্র জানিয়েছে, ওই গাড়িবোমা বিস্ফোরণে তিউনিসিয়ার একজন নাগরিক সামান্য আহত হয়েছে। তবে কারা এটি ঘটিয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বিস্ফোরণস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।
সা¤প্রতিক দিনগুলোতে লিবিয়ায় বেশকিছু সহিংস ঘটনা ঘটেছে। তবে সেগুলোর বেশির ভাগই দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪৬ গ.
bdnews24