২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ঘূর্ণিঝড়ে প্রাণহানি ৫, চীনে সতর্কতা

তাইওয়ানে ঘূর্ণিঝড় সাওলার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে। ঝড়টি এখন ধেয়ে যাচ্ছে চীনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 11:27 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

তাইপে, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তাইওয়ানে ঘূর্ণিঝড় সাওলার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছে। ঝড়টি এখন ধেয়ে যাচ্ছে চীনে। ফলে ঘূর্ণিঝড়ে প্রাণহানি এড়াতে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। তাইওয়ান কর্তৃপক্ষ বুধবারই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়ানোর পদক্ষেপ নেয়। উত্তর ও পূর্বাঞ্চলের ১ হাজারেরও বেশি মানুষকে উপদ্রুত এলাকা থেকে সরে যেতে সহায়তা করে সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয় ওই অঞ্চলের বেশ কয়েকটি রাস্তা। বন্ধ রাখা হয় স্কুল, বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাতিল করা হয় প্রায় ১শ অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ফ্লাইট। বৃহস্পতিবার সকালের দিকে তাইওয়ানের পূর্বউপকূলের ওপর দিয়ে উত্তরপশ্চিমে সরে যায় সাওলা। এর প্রভাবে উত্তর উপকূলে বয়ে যায় প্রচণ্ড ঝড়ো হাওয়া। মধ্যদুপুরে ঝড়ের তাণ্ডবে ৫ জন নিহত হয় আহত হয় ১৫ জন এবং নিখোঁজ হয় দুইজন। কর্তৃপক্ষ সাওলা ছাড়াও ডেমরে নামের আরেকটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে। ঘূর্ণিঝড় ডেমরে শুক্রবার চীনের উত্তরাঞ্চলীয় সাংহাই নগরীর ওপর দিয়ে বয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তার আগে বৃহস্পতিবার চীনের দক্ষিণ এবং পূর্বাঞ্চলীয় ফুজিয়ান ও জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহওয়া সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/১৭২২ ঘ.