২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনেতে সিরিজ বোমা হামলা

ভারতের পুনে তে বুধবার অন্তত ৪ টি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 04:00 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

নয়াদিল্লি, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পুনে তে বুধবার অন্তত ৪ টি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে একজন আহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। সিএনএন-আইবিএন জানায়, ডাস্টবিনে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। আরেকটি বোমা বিস্ফোরণ ঘটেছে জনপ্রিয় একটি থিয়েটারে। তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৮ঘ.