২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জ্বালানি খাত ও কিছু আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জ্বালানি খাত ও কিছু আর্থিক প্রতিষ্ঠানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এক নির্বাহী আদেশে তিনি এই নিষেধাজ্ঞা আরোপ করেন বলে মঙ্গলবার বিবিসি জানিয়েছে। এ প্রসঙ্গে ওবামা বলেন, ইরান সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পন্থার ব্যাপারেই অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখন আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দূর করার দায়িত্ব তেহরানের। ইরান ইউরেনিয়াম কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে। আন্তর্জাতিক স¤প্রদায় বিভিন্ন ভাবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে। কিন্তু শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ওই কর্মসূচি পরিচালিত হচ্ছে দাবি করে ইরান তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য রাষ্ট্রের নানামুখী নিষেধাজ্ঞার কারণে ইরান তেল বিক্রির জন্য বিভিন্ন বিকল্প উপায়ের সন্ধান করছে। এর মধ্যে রয়েছে সোনা অথবা পণ্যবিনিময়। কিন্তু ওবামার নতুন নির্বাহী আদেশে ইরানের জাতীয় তেল কোম্পানি ও ইরানের কেন্দ্রীয় ব্যাংককে যে সমস্ত প্রতিষ্ঠান মার্কিন ডলার ক্রয়ে বা দামী ধাতু ক্রয়ে সহায়তা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ভোটাভুটির প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থাতেই ওবামা এই নির্বাহী আদেশ দিলেন। স¤প্রতি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী মিট রমনি অভিযোগ করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওবামা প্রশাসন যথেষ্ট উদ্যোগী নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৪ ঘ.