২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিধর পরমাণু অস্ত্র সমৃদ্ধ নৌবাহিনীর প্রত্যয় পুতিনের

নেতৃস্থানীয় সমুদ্র শক্তি হিসেবে রাশিয়ার অবস্থান ধরে রাখতে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

সিভারোদ্ভিনস্ক, রাশিয়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেতৃস্থানীয় সমুদ্র শক্তি হিসেবে রাশিয়ার অবস্থান ধরে রাখতে আরো শক্তিশালী পরমাণু অস্ত্র সমৃদ্ধ নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন। সোমবার রাশিয়ার নতুন প্রজন্মের পারমাণবিক সাবমেরিন প্রিন্স ভ­াদিমির নির্মাণকাজ শুরুর অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় প্রকাশ করেন। এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, বিশ্বের শীর্ষ জ্বালানী উৎপাদনকারী দেশ রাশিয়ার নৌবাহিনী তেল সমৃদ্ধ আর্কটিক অঞ্চলে রাশিয়ার স্বার্থ রক্ষা করার সামর্থ্য রাখে। বুলাভা নামের রাশিয়ার নতুন ও অত্যন্ত বিধ্বংসী ক্ষমতার আন্তঃমহাদেশীয় পরমাণু সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে নব প্রজন্মের এই সাবমেরিন। উত্তর রাশিয়ার সেভম্যাশ জাহাজ নির্মাণ কারখানায় নৌবাহিনীর কমান্ডার ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, “বিশ্বের নেতৃস্থানীয় একটি নৌশক্তি হিসেবে আমরা আমাদের ধরে রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি।” “সর্বপ্রথম আমরা আমাদের নৌবাহিনীর কৌশলগত পরমাণু শক্তির উন্নয়ন নিয়ে ভাববো, যার ফলে আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পারবো,” বলেন তিনি। নৌবাহিনীসহ রাশিয়ার সামরিক বাহিনীর আধুনিকায়নের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে পুতিন সরকার। প্রায় দুই দশক প্রয়োজনীয় তহবিলের অভাবে প্রায় নিষ্ক্রিয় থাকার পর পুরনো সব অস্ত্র পরিবর্তন করে নতুন অস্ত্রে বাহিনীকে সজ্জিত করে তুলছে রাশিয়া। ২০২০ সালের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে ৫১ টি নতুন জাহাজ ও আটটি নব প্রজন্মের সাবমেরিন যুক্ত হবে বলে জানান পুতিন। ইতোমধ্যে নির্মাণকাজ শেষ হওয়া নব প্রজন্মের দুটি সাবমেরিন চলতি গ্রীষ্মে রুশ নৌবাহিনীতে যুক্ত হবে বলে বছরের শুরুতে জানিয়েছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদিয়ুকোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৯ ঘ.