২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃচ্ছ্রের বোঝা বইতে রাজি গ্রিস

ঋণদাতাদের শর্ত মেনে কঠোর ব্যয়সঙ্কোচনের বেশির ভাগ পদক্ষেপই মেনে নিতে রাজি হয়েছে গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 10:40 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

এথেন্স, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঋণদাতাদের শর্ত মেনে কঠোর ব্যয়সঙ্কোচনের বেশির ভাগ পদক্ষেপই মেনে নিতে রাজি হয়েছে গ্রিস। প্রয়োজনীয় দেড়শ’ কোটি ইউরো বাঁচাতে গ্রিস এখন পেনসন এবং মজুরি কাটছাঁট করার অপেক্ষায়। ঋণদাতাদের সঙ্গে গ্রিসের আলোচনা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রোববার একথা জানায়। ঋণসঙ্কট কাটাতে ইইউ-আইএমএফ থেকে ঋণ সহায়তা প্যাকেজ নেওয়ার বিনিময়ে কঠোর ব্যয়সঙ্কোচনের শর্ত গ্রিস কতটা মেনেছে তা যাচাই করে দেখতে স¤প্রতি এথেন্স সফর করছে একটি ঋণদাতাদের একটি প্রতিনিধি দল। ঋণদাতাদেরকে সন্তুষ্ট করতে ২০১৩ এবং ২০১৪ সালের জন্য ১ হাজার ১শ৫০ কোটি ইউরো সঞ্চয় করতে হবে গ্রিসকে। তাহলেই পরের বার ৩৮শ’ কোটি ডলার ঋণ সহায়তা প্যাকেজ পাওয়ার আশা করতে পারে গ্রিস। আর ওই সঞ্চয়ের জন্যই নতুন করে ব্যয়-সঙ্কোচনের পদক্ষেপ নিতেই হচ্ছে গ্রিসকে। নতুন এ পদেেক্ষপে ইইউ-আইএমএফ এর দাবি অনুযায়ী, ১৬শ’৬০ কোটি ইউরো কাটছাঁট করতে হবে গ্রিসকে। গ্রিসে একমাস আগেই ক্ষমতায় আসা নতুন প্রধানমন্ত্রী অ্যান্তোনিস সামারাস তার পূর্বসূরির সংস্কার কার্জক্রম আরো বাড়ানো এবং বাস্তবায়নের প্রতিশ্র“তি পূরণে প্রচণ্ড চাপের মুখে আছেন। ২০১০ সালের মে মাস থেকে আন্তর্জাতিক ঋণ সহায়তার ওপর নির্ভর করে চলছে গ্রিসের অর্থনীতির চাকা। এ পরিস্থিতিতে সামারস নতুন কৃচ্ছ্র পদক্ষেপ নিতে গেলে ব্যাপক জনরোষের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬২৭ঘ