২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোতে সিরিয়ান সেনা হামলা

আলেপ্পোর কয়েকটি এলাকায় শনিবার ভোরে সিরিয়ান সেনারা বিদ্রোহীদের বিরূদ্ধে স্থল ও বিমান হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

আলেপ্পো, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলেপ্পোর কয়েকটি এলাকায় শনিবার ভোরে সিরিয়ান সেনারা বিদ্রোহীদের বিরূদ্ধে স্থল ও বিমান হামলা চালিয়েছে। ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) বিদ্রোহীরা জানিয়েছে, তারা একটি আকস্মিক সেনা হামলা প্রতিহত এবং কয়েকটি ট্যাংক ধ্বংস করেছে। কিন্তু তাদের এ দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার জনবহুল শহর আলেপ্পোতে ব্যাপক গণহত্যার আশঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। শনিবার ভোরে আলেপ্পোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিরিয়ান ট্যাংক টহল দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন বিদ্রোহীরা। ওই অঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত এলাকায় ব্যাপকভাবে বোমা হামলা হয়েছে এবং আলেপ্পোর আকাশে খুব নিচু দিয়ে জঙ্গি বিমান উড়ছে বলে জানিয়েছেন তারা। বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, হামলায় অনেক হতাহতের খবর পাওয়া গেছে। এছাড়া শহর ছেড়ে অধিবাসীরা পালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিদ্রোহীরা দামাকাসে ব্যর্থ হয়ে আলেপ্পোতে তাদের আস্তানা তৈরির চেষ্টা করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার জানিয়েছে, ২০১১ সালের মার্চ থেকে এ পর্যন্ত কমপক্ষে ১৯ হাজার ১০৬ জন নিহত হয়েছেন। সিরিয়া সরকারের দাবি, দেশে সহিংসতার জন্য বহির্বিশ্ব সমর্থিত “সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী” দায়ী। গত বছরের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরূদ্ধে বিক্ষোভ করছে বিদ্রোহীরা। সে সময় থেকে সেনা ও বিদোহীদের মধ্যে সহিংস সংঘর্ষ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮৪০ ঘ.