২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দীর্ঘজীবী’ শিরোপা হারাল জাপানি নারীরা

গত ২৬ বছর ধরে পৃথিবীর দীর্ঘজীবী নারীর শিরোপা পাওয়া জাপানি নারীরা সুনামি ও ভূমিকম্পের প্রভাবে তাদের সে স্বীকৃতি হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

টোকিও, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ২৬ বছর ধরে পৃথিবীর দীর্ঘজীবী নারীর শিরোপা পাওয়া জাপানি নারীরা সুনামি ও ভূমিকম্পের প্রভাবে তাদের সে স্বীকৃতি হারিয়েছে। দুর্যোগের কারণে জাপানি নারীদের আয়ু গড়ে ০ দশমিক ৪ বছর কমেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও শ্রম মন্ত্রণালয়। ফলে ২০১১ সালের পর্যায়ক্রমিক তালিকায় তাদের গড় আয়ু ৮৫ দশমিক ৯০ বছরে দাঁড়িয়েছে। অন্যদিকে ৮৬ দশমিক ৭ বছর গড় আয়ু নিয়ে তালিকার শীর্ষ স্থান দখল করেছে হং কং’য়ের নারীরা। তবে গড় আয়ু কমার পেছনে গত বছর আত্মহত্যা বাড়াও একটি কারণ বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতালিয়ানদের সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবীদের পর্যায়ক্রমিক তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন জাপানি পুরুষরা। তাদের গড় আয়ুু ০ দশমিক ১১ বছর কমে ৭৯ দশমিক ৪৪ বছরে দাঁড়িয়েছে। আর ৮০ দশমিক ২ বছর গড় আয়ু নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সুইডিশ পুরুষরা। জাপানে ২০১১ সালের ২১ মার্চ সুনামি ও ভূমিকম্পে প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে নিঁখোজ হয়েছেন যাদের মধ্যে অনেক বয়স্ক লোক ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৯ঘ.