জাকার্তা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বুধবার ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে। তবে এতে সুনামির সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের কারণে সুমাত্রার উত্তরপশ্চিমাঞ্চলের উপকূলীয় অধিবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেও এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায় নি।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো বলেন, “এই ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা নেই। তবে কিছু মানুষ তাদের ঘরবাড়ি থেকে আতঙ্কে বেড়িয়ে আসে। কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৮ ঘ.
bdnews24