২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ কেলেঙ্কারি : ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

ঘুষ কেলেঙ্কারির দায়ে ছোট ভাই গ্রেপ্তার হওয়ার দুই সপ্তাহ পর প্রকাশ্য বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মায়ুং বাক। ক্ষমতা গ্রহণের আগে লি রাজনীতিকদের দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি পাল্টানোর অঙ্গীকার করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

সিউল, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘুষ কেলেঙ্কারির দায়ে ছোট ভাই গ্রেপ্তার হওয়ার দুই সপ্তাহ পর প্রকাশ্য বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট লি মায়ুং বাক। ক্ষমতা গ্রহণের আগে লি রাজনীতিকদের দুর্নীতিগ্রস্ত ভাবমূর্তি পাল্টানোর অঙ্গীকার করেছিলেন। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রিয় টেলিভিশনের মাধ্যমে ঘনিষ্ঠ লোকজনের “অনৈতিক” কাজের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তিনি। সরাসরি স¤প্রচারিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, ঘটনার জন্য নিজেকে ছাড়া কাউকে দায়ী করছেন না তিনি। এ সময় তিনি দর্শকদের উদ্দেশ্যে মাথা নুইয়ে অভিবাদন জানান। লি বলেন, “এই ঘটনায় জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তার জন্য আমি আমার মাথা নুইয়ে ক্ষমা প্রার্থনা করছি।” “এই ঘটনার জন্য আমি কাকে দায়ী করতে পারি? এর সব দায়ই আমার। আমি সব সমালোচনা মাথা পেতে নেব,” বলেন তিনি। ঘুষের বিনিময়ে দেউলিয়া হয়ে পড়া একটি ব্যাংকের পক্ষ সমর্থন করার জন্য ১১ জুলাই লি’র ছোট ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। শ্রমজীবীরাই দেউলিয়া ব্যাংকটির বেশিরভাগ সেবাগ্রহণকারী ছিলেন। ব্যাংকে গচ্ছিত তাদের ৪৩ হাজার ৬’শ ডলার লোপাট হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪০৮ ঘ.