২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধপূর্ণ দ্বীপে সেনাঘাঁটি বসাচ্ছে চীন

মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে সেনাঘাঁটি বসানোর উদ্যোগ নিচ্ছে চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

বেইজিং, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে সেনাঘাঁটি বসানোর উদ্যোগ নিচ্ছে চীন। বিরোধপূর্ণ দ্বীপে সিটি কাউন্সিল প্রতিষ্ঠা করে সেনাঘাঁটি স্থাপনের বিষয়টি ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেয়েছে। দক্ষিণ চীন সাগরে বনাঞ্চল সমৃদ্ধ প্যারাসেল দ্বীপের সানশা শহরে ওই সামরিক ঘাঁটি স্থাপন করা হবে। ওই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে জুনেই এ শহরের গোড়াপত্তন করা হয়। নতুন শহর পরিচালনার জন্য শিগগিরিই কংগ্রেসের ৪৬ জন আইনপ্রণেতার নাম ঘোষণা করা হবে। দক্ষিণ চীন সাগরের বেশ কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীন ও তার প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ১৯৭৪ সালে ভিয়েতনামের সঙ্গে যুদ্ধে জিতে প্যারাসেল দ্বীপের কর্তৃত্ব পায় চীন। ওদিকে, তাইওয়ানও ওই দ্বীপের মালিকানা দাবি করে। দ্বীপটিতে মাত্র কয়েক হাজার লোক বাস করে যাদের বেশিরভাগই মৎস্যজীবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৫ঘ.