২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে দাবানলে ৪ জনের প্রাণহানি

স্পেন ও ফ্রান্সের উত্তরাঞ্চলীয় কাতালোনিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় রোববার থেকে ভয়াবহ দাবানলে ৪ জনের প্রাণহানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 01:29 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

মাদ্রিদ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেন ও ফ্রান্সের উত্তরাঞ্চলীয় কাতালোনিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় রোববার থেকে ভয়াবহ দাবানলে ৪ জনের প্রাণহানি হয়েছে। তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় এ প্রণহানি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতরা সবাই ফরাসি। সোমবার ৪র্থ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার মারা গেছে এক বাবা ও তার ১৫ বছর বয়সী মেয়ে। সীমান্ত শহর লা জাঙ্কুয়েরায় হার্ট অ্যাটাকে মারা গেছে আরেকজন। দাবানলে ইতোমধ্যেই পুড়ে গেছে ১৩ হাজার হেক্টর জমি। পর্বু এলাকার কাছে পুড়ে গেছে ২শ হেক্টর জমি। স্থানীয় এলাকার ১ লাখ ৫০ হাজার অধিবাসীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে ছাই। ঘণ্টায় ৬-৭ কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাসের কারণে আরো দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। তবে বাতাসের তীব্রতা দিনশেষে কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। ২০ বছরের মধ্যে স্পেনে এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে জানিয়েছে স্থানীয় সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৯২৪ঘ.