মস্কো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে রাশিয়া। এর মাধ্যমে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণকারী সংস্থাটির ১৫৬তম সদস্য হতে হচ্ছে দেশটি।
ক্রেমলিনের তথ্য দপ্তর থেকে জানানো হয়, শনিবার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার বিষয়ে একটি আইনে সই করেছেন।
চলতি মাসের প্রথম দিকে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার যোগ দেওয়ার বিষয়টি অনুমোদন করে।
অনুমোদনের ৩০ দিন পর ডব্লিউটিওতে রাশিয়ার সদস্য পদ কার্যকর হবে। রাশিয়ার ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের অর্থনীতি বিশ্বে নবম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৪২০ ঘ.
bdnews24