২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নেকাব পরিহিতদের চ্যানেলের যাত্রা শুরু

মিশরে মারিয়া টিভি নামে নতুন একটি টেলিভিশন চ্যানেল স¤প্রচারে শুরু করছে। এই চ্যানেলটির বৈশিষ্ট্য হবে নেকাব পরিহিত নারীরাই এতে অংশ নেবেন। রমজান মাসের প্রথম দিন থেকেই এটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 07:49 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে মারিয়া টিভি নামে নতুন একটি টেলিভিশন চ্যানেল স¤প্রচারে শুরু করছে। এই চ্যানেলটির বৈশিষ্ট্য হবে নেকাব পরিহিত নারীরাই এতে অংশ নেবেন। রমজান মাসের প্রথম দিন থেকেই এটির কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। ইউরোপের অনেক দেশের মতো মিশরেও নারীদের নেকাব পরা নিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। সামাজিক ও রাজনৈতিকভাবে নানা বিপত্তির সম্মুখীন হতে হয় তাদের। পাশাপাশি এই কারণে চাকরি-শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যেরও শিকার হতে হয় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে। কায়রোর বিখ্যাত আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেও শুধুমাত্র পর্দা করা বা নেকাব পরায় চাকরি পাচ্ছিলেন না আবির শাহিন। তবে এখন তিনি মারিয়া টিভির উপস্থাপিকার চাকরি পেয়েছে। তিনি বলেন, “নেকাব পরিহিত একজন নারীকে শুধুমাত্র আদর্শ ধার্মিক গৃহিনী হিসেবে বিবেচনা করাটা ঠিক নয়। নেকাব পরলেও তিনি হতে পারেন চিকিৎসক, অধ্যাপক অথবা প্রকৌশলী।” নেকাব পরেও যে নারীরা সফল হতে পারে চ্যানেলটি জনগণকে তা জানাবে বলেও আশা করছেন শাহিন। উগ্র রক্ষণশীল সালাফি ইসলামপন্থীদের ধর্মীয় চ্যানেলে দৈনিক ছয় ঘণ্টা করে অনুষ্ঠান প্রচার করবে মিশরের মারিয়া টিভি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৫ ঘ.