ভারত, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)- ভারতে রাজধানী দিল্লির কাছে মারুতি-সুজুকি গাড়ি তৈরির কারখানায় বুধবার সন্ধ্যায় সহিংস সংঘর্ষের ঘটনায় অন্তত ৯০ জন গ্রেপ্তার হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে ব্যবস্থাপক ও শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়া এ দাঙ্গা-সংঘর্ষে ১ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।
বেশ কয়েকমাস ধরেই কারখানার ব্যবস্থাপকদের সঙ্গে শ্রমিকদের মতবিরোধ চলছিল। ঘটনার পর থেকে কারখানা বন্ধ রয়েছে।
সংঘর্ষে নিহত হয়েছেন মানবসম্পদ বিভাগের কর্মকর্তা অবিনাশ দেব এবং ৫০ জনের বেশি উর্ধ্বতন ব্যবস্থাপক এখনো হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছে কোম্পানির কর্মকর্তারা। আহতদের মধ্যে আছে দুজন জাপানি নাগরিক।
মারুতি ও জাপানের সুজুকি মটোর করপোরেশনের যৌথ উদ্যোগে পরিচালিত মরুতি-সুজুকি পকল্প। ভারতের গাড়ি বাজারে এর শেয়ার ৫০ শতাংশ।
কারখানার শ্রমিকরা নতুন একটি ইউনিয়নের স্বীকৃতির দাবিতে ২০১১ সালের জুন থেকে দফায় দফায় ধর্মঘট করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৮ঘ.
bdnews24