২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার প্রায় ১ কোটি ২০ লাখ স্কুল পড়–য়া শিশু বিশেষ গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছে দেশটির বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলাকে। কারণ বুধবার পালিত হয়েছে তার ৯৪ তম জন্মদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 04:46 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

কেপ টাউন, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার প্রায় ১ কোটি ২০ লাখ স্কুল পড়–য়া শিশু বিশেষ গান গেয়ে শুভেচ্ছা জানিয়েছে দেশটির বর্ণবাদী নেতা নেলসন ম্যান্ডেলাকে। কারণ বুধবার পালিত হয়েছে তার ৯৪ তম জন্মদিন। ম্যান্ডেলার জন্মস্থানের কাছাকাছি গ্রামের বাড়ি ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে পরিবার-পরিজনদের সঙ্গে এ দিনটি কাটান তিনি। সশস্ত্র বর্ণবাদ-বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় জীবনের ২৭ বছর কারাগারে কাটিয়েছেন নেলসন ম্যান্ডেলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৬ঘ.