২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে অসংখ্য কফিশপ বন্ধ করে দিয়েছে পুলিশ

ইসলাম বিরুদ্ধ আচরণ ও অনৈতিকতার অজুহাতে অসংখ্য রেস্টুরেন্ট ও কফি শপ বন্ধ করে দিয়েছে ইরানের পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 08:06 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলাম বিরুদ্ধ আচরণ ও অনৈতিকতার অজুহাতে অসংখ্য রেস্টুরেন্ট ও কফি শপ বন্ধ করে দিয়েছে ইরানের পুলিশ। ইরানের ‘নৈতিকতা পুলিশ’র সপ্তাহব্যাপী অভিযানে এ ধরনের ৮৭টি দোকান বন্ধ করে দিয়েছে বলে দেশটির আইএএনএ সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে। তেহরানের পুলিশ কর্মকর্তা আলিরেজা মেহরাবি বলেন, “ইসলামি মূল্যবোধ অনুসরণ না করায়, নারীদের হুকা সরবরাহ করা এবং যথাযথ অনুমতিপত্র না থাকায় এসব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।” ইরানে জনসমক্ষে নারীরা হুকা সেবন করার অনুমতি নেই। ইরানে সা¤প্রতিক বছরগুলোতে কফিশপ সংস্কৃতি গড়ে উঠেছে। এসব কফিশপে তারহীন ইন্টানেট ব্যবহার, ø্যাকস, হট ড্রিংকস ইত্যাদি পরিবেশন করা হয়। এসব দোকান সময় কাটানোর জন্য দেশটির তরুণ স¤প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়। দেশটিতে কোনো বার অথবা পাশ্চাত্যের কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে নেই। কিন্তু সা¤প্রতিক সময়ে প্রতিষ্ঠিত এই কফিশপগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা সংস্কৃতিকে রক্ষণশীল ইরানিরা ব্যাপক সমালোচনা করে থাকে। তারা একে পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া ইসলামি মূল্যবোধের পরিপন্থী বলে বিবেচনা করে। মাঝে মাঝেই অনৈসলামিক কর্মকাণ্ডের অজুহাতে দেশটিতে বিভিন্ন অভিযান পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.