কায়রো, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে সোমবার হাসপাতাল থেকে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কৌসুলি আব্দুল মাগুইদ মাহমুদ এক আদেশ জারি করে বলেছেন, মুবারকের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। ফলে তাকে মাদি সশস্ত্র বাহিনীর হাসপাতাল থেকে তোরা কারাগারের হাসপাতালে স্থানান্তর করা হোক।
স্বাস্থ্যের উন্নতি হওয়ায় মুবারকের আর সামরিক হাসপাতালে থাকার দরকার নেই বলে জানান তিনি।
মুবারকের স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে গত জুনে তাকে তোরা কারাগারের চিকিতসা কেন্দ্র থেকে সামরিক হাসপাতালে পাঠানো হয়।
মিশরে সরকারবিরোধী আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নে মুবারকের ভূমিকার জন্য ২ জুনে তাকে যাবজ্জীবন কারাদ- দেয় আদালত। বিচার চলার সময় অসুস্থ মুবারককে সেট্রচারে করে আদালতে হাজির করা হয়।
পরবর্তীতে মুবারকের স্বাস্থ্যের আরো অবনতি খবরের পর তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। এখন আবার তাকে কখন কারাগারে ফেরত পাঠানো হবে তা তাতক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৭ঘ.
bdnews24