চীন, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিনিয়োগে ধীরগতি এবং বিশ্ববাজারে চাহিদা কমে আসায় তিন বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি।
আগের বছরের তুলনায় এ বছর চীনের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি ’র হার হয়েছে ৭ দশমিক ৬ শতাংশ। এ হার গত তিন মাসের ৮ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি থেকে কম।
২০১১ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৯ দশমিক ২ শতাংশ। এ হার ২০১০ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ দশমিক ৪ শতাংশ থেকে কম।
আর এ বছরের প্রথম প্রন্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কমে দাঁড়ায় ৭ দশমিক ৮ শতাংশে।
এছাড়া বছরের প্রথম প্রান্তিকে জিডিপি’র হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে তা নেমে এসেছে ৭ দশমিক ৬ শতাংশে।
চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতি এ পরিসংখ্যান থেকেই স্পষ্ট। ফলে সামনের দিনগুলোতে আরো সতর্কভাবে অর্থনৈতিক নীতি গ্রহণ করতে হবে চীনকে।
বিশ্বে অর্থনৈতিক উৎপাদনের এক পঞ্চমাংশই আসে চীন থেকে। আর সেকারণেই চীনের অর্থনীতির যে কোনোরকম শ্লথগতির প্রভাবে ব্যাহত হতে পারে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার প্রচেষ্টা।
এশিয়ায় এ বছর অর্থনীতিতে মন্দার জন্য চীন অনেকখানিই দায়ী বলে মন্তব্য করেছেন সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৩ঘ.
bdnews24