২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেকে পুরোপুরি ক্যান্সারমুক্ত দাবি শ্যাভেজের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার নতুন করে নিজেকে পুরোপুরি ক্যান্সারমুক্ত দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 11:16 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

কারাকাস, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ সোমবার নতুন করে নিজেকে পুরোপুরি ক্যান্সারমুক্ত দাবি করেছেন। ক্যান্সার সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ আমি এখন মুক্ত, পুরোপুরি মুক্ত।” চলতি বছর অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজপথে নেমে প্রচার চালাতেও প্রস্তুত বলে জানান শ্যাভেজ। গত বছরের মাঝামাঝিতে শ্যাভেজের ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি চিকিৎসার জন্য কয়েকবার কিউবা গেছেন। ২০১১ সালের শেষ দিকে তিনি ভুল করে নিজেকে পুরোপুরি ক্যান্সারমুক্ত বলে দাবি করেছিলেন। কিন্তু পরে ফেব্র“য়ারিতে তাকে আবারও ক্যান্সারের চিকিৎসা নিতে দেখা যায়। এরপর বছরে তিনটি অপারেশন এবং কিউবা ও ভেনেজুয়েলায় কয়েকদফা চিকিৎসার পর শ্যাভেজ আবার নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১০ঘ.