২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরী অবতরণ

পাকিস্তানে জরুরী অবতরণে বাধ্য হয়েছে ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়ার’ যাত্রীবাহী একটি বিমান। বিমানটি আবুধাবি থেকে দিল্লি যাচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে জরুরী অবতরণে বাধ্য হয়েছে ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়ার’ যাত্রীবাহী একটি বিমান। বিমানটি আবুধাবি থেকে দিল্লি যাচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বিমানটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের নওয়াব শাহ বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়, জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া। পুরনো মডেলের এয়ারবাস এ-৩১৯ বিমানটির হাইড্রলিক ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে এমন সন্দেহ হওয়ার পর বিমানটির কমান্ডার পাকিস্তানে জরুরী অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর দেখা যায়, বিমানটির তিনটি হাইড্রলিক ব্যবস্থাই অচল হয়ে আছে। সৌভাগ্যক্রমে কোনো দূর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদ অবতরণে সক্ষম হয়। বিমানটিতে ১২২ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। তারা কেউ কোনো আঘাত পাননি। পাকিস্তানে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে একটি উদ্ধারকারী বিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জিপি রাও। এছাড়া বিমানটি ফিরিয়ে আনতে একটি কারিগরি দলও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫৩১ ঘ.