২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৌদি আরবে ২ বিক্ষোভকারী নিহত’

সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া মুসলিম স¤প্রদায়ের বিক্ষোভে সোমবার দুই জন নিহত হয়েছেন। এক বিশিষ্ট শিয়া ধর্মীয়নেতাকে গ্রেপ্তারের জেরে ওই অঞ্চলে বিক্ষোভ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

দুবাই, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সৌদি আরবের পূর্বাঞ্চলে শিয়া মুসলিম স¤প্রদায়ের বিক্ষোভে সোমবার দুই জন নিহত হয়েছেন। এক বিশিষ্ট শিয়া ধর্মীয়নেতাকে গ্রেপ্তারের জেরে ওই অঞ্চলে বিক্ষোভ হয়। গত বছর আরব বিশ্বে জনপ্রিয় অভ্যুত্থানের মধ্যদিয়ে তিউনিসিয়া, মিশর, লিবিয়া ও ইয়েমেন সরকারের পতন হয়। কিন্তু এই ধরনের কোনো গণঅভ্যুত্থানের আঁচ লাগেনি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর তুর্কির দেওয়া বিবৃতিতে বলা হয়, শেখ নিমার আল নিমারের গ্রেপ্তারকে কেন্দ্র করে আওয়ামিয়া শহরের একটি গ্রামে বিক্ষোভ হয়। তবে এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কোনো সংঘর্ষ হয়নি। ব্বিৃতিতে আরো বলা হয়, “নিকটবর্তী মেডিকেল সেন্টার থেকে নিরাপত্তা কর্তৃপক্ষকে জানানো হয়, আহত চারজন ব্যক্তিকে তাদের আত্মীয়-স্বজনেরা নিয়ে এসেছে। তাদের মধ্যে দুইজনই মৃত। আর বাকি দুইজন সামান্য আহত। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে।” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতিতে আরো বলা হয়, “শেখ নিমার আল নিমারের গ্রেপ্তারের ঘটনায় আওয়ামি শহরে স্বল্প সংখ্যক লোক জড়ো হয়। শহরের বিভিন্ন অংশ থেকে গুলির আওয়াজ শোনা গেছে। কিন্তু এরপরও কোথাও নিরাপত্তা বাহিনী কোনো অভিযান চালায়নি।” শিয়া আন্দোলনকারী ও তাদের ওয়েবসাইটসূত্রে জানা গেছে, বিক্ষোভে অন্ততপক্ষে ২ জন ব্যক্তি নিহত হয়েছে। ‘দ্য রাশিদ’ নামের ওয়েবসাইটে নিহত দুই ব্যক্তির নাম আকবর আল শাখৌরি এবং মোহামেদ আল ফিলফিল বলে দাবি করা হয়। শেখ নিমার একজন নেতৃস্থানীয় শিয়া নেতা। তিনি গাড়ি দুর্ঘটনায় আহত হন। নিরাপত্তা বাহিনী তার গাড়িকে ধাওয়া করলে এই দুর্ঘটনা ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ রয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দেশটির অধিকাংশ শিয়ারা বসবাস করে। তারা গাড়ির ভিতরে থাকা রক্তাক্ত অবস্থায় থাকা শেখ নিমারের ছবি ইন্টারনেটে তুলে দিয়েছে। শিয়ারা দাবি করছে, তারা সরকারি চাকরি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্থান পেতে বৈষম্যের শিকার হচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো বৈষম্যের বিষয় প্রত্যাখ্যান করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৪৬ ঘ.