২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৭ সেনা নিহত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলায় একটি সেনা শিবিরে বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে সাত সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 06:46 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলায় একটি সেনা শিবিরে বন্দুকধারীদের হামলায় অন্ততপক্ষে সাত সেনা নিহত ও পাঁচজন আহত হয়েছে। গুজরাট জেলার চেনাব নদীর তীরেই সোমবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়। চলতি বছরের মে মাসে এই অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই কপ্টারের চালকের লাশ খোঁজার জন্যেই এই সেনা শিবিরটি স্থাপন করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়ই জঙ্গি গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়। কিন্তু এই এলাকায় হামলার বিষয়টি স্বাভাবিক ঘটনা নয়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, “হামলাকারীর প্রকৃত সংখ্যা জানা না গেলেও তারা মোটরবাইকে করে এসে সেতুর ওপর থেকে সেনা সদস্যদের লক্ষ করে গুলি চালায়।” অবশ্য তাদের ধারণা হামলাকারীরা তালেবান সদস্য হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৪ ঘ.