২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৭ ন্যাটো সেনাসহ নিহত ৩৫

আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অন্যান্য হামলায় সাত ন্যাটো সেনাসহ অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 03:42 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

কাবুল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অন্যান্য হামলায় সাত ন্যাটো সেনাসহ অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। টোকিওতে রোববার আফগানিস্তানকে দাতা দেশগুলো ১ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্র“তির দিনই পৃথক পৃথক হামলায় এই নিহতের ঘটনা ঘটে। ২০১৪ সালে দেশটি থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর চার বছরে দেশটির নিরাপত্তা উন্নয়নে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। ন্যাটো জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে বোমা ও জঙ্গি হামলায় সাত ন্যাটো সেনা নিহত হয়েছে। তবে তারা বিস্তারিত আর কিছু জানায়নি। এমন কী ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তাও পরিস্কার ভাবে উল্লেখ করেনি তারা। রোববার তালেবানের পক্ষ থেকে জানানো হয়, রাস্তার পাশে পেতে রাখা বোমায় পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশে চার মার্কিন সেনা নিহত হয়েছে। তালেবানের জন্মস্থান কান্দাহার প্রদেশে তিনটি গাড়িতে তিন দফা বোমা হামলায় শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির গভর্নরের মুখপাত্র আহমাদ ফয়সাল বলেন, “একটি মিনিভ্যান ও একটি ট্রাক্টরে করে গ্রামবাসীরা যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে তালেবানের পুঁতে রাখা বোমা গাড়ি দু’টিতে আঘাত হানে।” হামলাস্থলটি পাকিস্তান সীমান্তবর্তী বলে তিনি জানান। তৃতীয় বোমাটি আঘাত হানে আরঘিসস্থান জেলায়। এতে এক পরিবারের চারজন নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই জেলাটিও পাকিস্তান সীমান্তবর্তী। কান্দাহােের ক পশ্চিমে ও হেলমান্দের দক্ষিণে এক অঞ্চলে একটি বোমা হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। হেলমান্দের গণমাধ্যম কার্যালয় এ ত্য জানায়। তালেবান জঙ্গিরা ন্যাটো ও সরকারের বিরুদ্ধে রাস্তার পাশে পেতে রাখা বোমাকেই অত্যন্ত কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ২০১১ সালের তুলনায় চলতি বছরের একই সময়ে আফগানিস্তানে সহিংসতা ও বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা ২০ ভাগ কমেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। ন্যাটো জানিয়েছে, এসব মৃত্যুর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই জঙ্গিরা দায়ী, ন্যাটো নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩৮ ঘ.