২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো রাজা হতে চান জ্ঞানেন্দ্র

এই প্রথম বারের মত আবারো নেপালের রাজসিংহাসনে বসার ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

কাঠমান্ডু, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- এই প্রথম বারের মত আবারো নেপালের রাজসিংহাসনে বসার ইচ্ছার কথা জানিয়েছেন দেশটির ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। ভারতের ‘নিউজ টোয়েন্টিফোর’ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্ঞানেন্দ্র জানিয়েছেন, তিনি নেপালের সাংবিধানিক রাজা থাকবেন বলে ছয় বছর আগে রাজনৈতিক দলগুলোর সাথে তার এক চুক্তি হয়েছিল। সাবেক এ রাজা জানিয়েছেন, তিনি নেপালের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে চান না, কিন্তু রাজা হিসাবে আনুষ্ঠানিক ভূমিকা পালন করতে চান। বিবিসি এ খবর জানিয়েছে। কিন্তু ইতোমধ্যে ২০০৮ সালে রাজতন্ত্র বিলোপ করেছে দেশটির সরকার। আর এমন এক সময়ে তিনি এ ইচ্ছার কথা জানিয়েছেন যখন দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা চলছে। স¤প্রতি নতুন সংবিধান প্রণয়নে মতৈক্যে পৌঁছাতে না পারায় দেশটির এক সাংবিধানিক পরিষদ বাতিল হয়েছে। ফলে নভেম্বরে নতুন নির্বাচনের পরিকল্পনা চলছে এবং এই মধ্যবর্তী সময়ে রাজনৈতিক শূণ্যতায় পড়েছে নেপাল। আর পুনরায় রাজার সিংহাসনারোহনকে কতজন স্বাগত জানাবে এ ব্যাপারটি স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিবিসি’র কাঠমান্ডু সংবাদদাতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৮১৫ ঘ.