২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূপাতিত তুর্কি বিমানের ক্রুদের দেহ খুঁজে পাওয়া গেছে

সিরিয়ার গোলার আঘাতে গত মাসে ভূপাতিত তুর্কি জঙ্গি বিমানের ক্রুদের দেহ বুধবার খুঁজে পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

আনকারা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার গোলার আঘাতে গত মাসে ভূপাতিত তুর্কি জঙ্গি বিমানের ক্রুদের দেহ বুধবার খুঁজে পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের গভীর সমুদ্র অনুসন্ধান যানের সাহায্যে ভূ-মধ্যসাগরের তলে তুর্কি বিমান বাহিনীর ক্যাপ্টেন গোখন এরতান ও ল্যাফটেনেন্ট হাসান হুসেইন অক্ষয়ের দেহ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির টিআরটি টেলিভিশন। তবে ভূমধ্যসাগরের ঠিক কোথায় তাদের দেহ পাওয়া গেছে তা জানায়নি তুরস্কের সেনাবাহিনী। এমনকি বিধ্বস্ত জঙ্গি বিমানের ধ্বংসাবশেষ কোথায় পড়েছে সে সম্পর্কেও কিছু বলেননি তারা। গত ২২ জুন তুরস্কের এফ-৪ জঙ্গি বিমান গুলি করে ভূপাতিত করে সিরিয়ার সেনারা। সিরিয়ার দাবি, বিমানটি আকাশ সীমা লঙ্ঘন করে তাদের সীমানায় প্রবেশ করেছিল। কিন্তু তুর্কি এ দাবি প্রত্যাখ্যান করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ মঙ্গলবার এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৪ঘ.