২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে রাজবন্দিদের মুক্তি

মিয়ানমারে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় মঙ্গলবার মুক্তি পেয়েছে ২৩ রাজবন্দিসহ ৪৬ জন। এদের সঙ্গে ৩৪ জন বিদেশিকেও মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ইয়াঙ্গন, জুলাই ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় মঙ্গলবার মুক্তি পেয়েছে ২৩ রাজবন্দিসহ ৪৬ জন। এদের সঙ্গে ৩৪ জন বিদেশিকেও মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশে স্থিতিশীলতা এবং জাতীয় সম্প্রীতি বাড়াতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। এর আগে জানুয়ারিতে মুক্তি পাওয়া মিয়ানমারের মানবাধিকার আন্দোলনকর্মী কো কো গি রয়টার্সকে বলেন, ২৩ জন রাজবন্দি মুক্তি পেয়েছে। তার মধ্যে আছেন গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির বিরোধীদলের সাবেক যুব সদস্য থান জ। ১৯৮৯ সালে তিনি বন্দি হয়েছিলেন। ৫৯ বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন আরেক রাজবন্দি কো আয়ে অং। তবে বিদেশিদেরকে সাধারণ ক্ষমার আওতায় কোথা থেকে মুক্তি দেওয়া হয়েছে বা তাদের কি সাজা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। প্রেসিডেন্ট থেইন সেইন এর আধা-বেসামরিক সরকার গত বছর মার্চে মিয়ানমারের ক্ষমতায় আসার পর মে মাস থেকে জানুয়ারি পর্যন্ত ৬৫০ জনেরও বেশি রাজবন্দি মুক্তি পেয়েছে। তবে এরপরও মিয়ানমারের জেলে আরো ৩৩০ রাজবন্দি থাকার কথা গত মাসে জানায় সু চির রাজনৈতিক দল। সু চি এদের সবাইকেই মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২০১৪ঘ.