২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীতে ফিরল সয়ুজ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন শেষে তিন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে রাশিয়ার সয়ুজ ক্যাপসুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

মস্কো, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মিশন শেষে তিন নভোচারীকে নিয়ে পৃথিবীতে ফিরেছে রাশিয়ার সয়ুজ ক্যাপসুল। রোববার কাজাখস্তানের শুষ্ক অঞ্চলে প্যারাসুটে করে অবতরণ করে সয়ুজ। মে’র শেষ দিকে পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠানো প্রথম বেসরকারি ‘ড্রাগন’ কার্গো সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভেড়ান সয়ুজের তিন নভোচারী। এরা হচ্ছেন- রাশিয়ার ওলেগ কোনোনেনকো, নাসার ডন পেটিট ও ইউরোপিয়ান মহাকাশ সংস্থার নভোচারী অ্যান্ড্রু কুইপারস। গ্রীনিচ মান সময় ০৮১৪ টায় তারা প্যারাসুট দিয়ে নিরাপদে ভূ-পৃষ্ঠে অবতরণ করেন। ১৮৩ দিন কক্ষপথে অবস্থানের পর রোববার মহাকাশ স্টেশন ত্যাগ করেন তারা। মহাকাশে অবস্থানের সময় প্রায়ই তারা ব্লগ ও টুইটারের মাধ্যমে তাদের অভিজ্ঞতা কথা জানিয়েছেন বিশ্ববাসীকে। আরো তিন নভোচারী - রাশিয়ার গেন্নাদি পাদালকা ও সের্গেই রেভিন এবং নাসার নভোচারী জো আকাবা এখনো কক্ষপথে। বর্তমানে রাশিয়াই মহাকাশ কর্মসূচি চালাচ্ছে। গত বছর স্পেস শাটল কর্মসূচির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী ও রসদ পাঠাতে এখন রাশিয়ার উপর নির্ভরশীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০২ঘ.