ক্যানবেরা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কার্বন ডাই অক্সাইড নির্গমনকারীদের ওপর কর চালু করেছে অস্ট্রেলিয়া। কয়েক বছরের তিক্ত রাজনৈতিক বিতর্কের পর চালু হল এ কার্বন কর।
নতুন আইনের আওতায় বায়ু-দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী প্রায় ৩শ টি ফার্ম কে প্রতি টন গ্রিন হাউস গ্যাস নির্গমণের জন্য ২৩ অস্ট্রেলীয় ডলার (২৪ মার্কিন ডলার) কর দিতে হবে।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড সরকার বলেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে এ কর ব্যবস্থা চালু থাকা প্রয়োজন।
কিন্তু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর তুলনায় অস্ট্রেলিয়ার কার্বন কর দ্বিগুণেরও বেশি। ইইউ’র দেশগুলোতে বর্তমানে প্রতি টন কার্বন নির্গমনের জন্য ব্যয় করতে হয় প্রায় ৮ দশমিক ১৫ ইউরো ।
ফলে অস্ট্রেলিয়ার বিরোধীদলগুলোর বলছে, সরকারের নতুন কর ব্যবস্থায় জীবনযাত্রা ব্যয় বেড়ে যাবে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আগামী বছরের নির্বাচনে জয়ী হলে এ আইন বাতিল করারও অঙ্গীকার করেছে বিরোধীরা।
পরিবেশবাদীরা কর চালুর পদক্ষেপকে স্বাগত জানালেও জনগণ এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। লোওয়ি ইনস্টিটিউটের জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ ভোটার কার্বন স্কিমের বিরোধিতা করেছে। বড় বড় কার্বন নির্গমনকারী ফার্মগুলোও এর বিরোধিতা করেছে।
২০১০ সালের নির্বাচনে কার্বন কর চালু না কনরার অঙ্গীকার গিলার্ড ভঙ্গ করেছেন বলে ক্ষোভ প্রকাশ করেছে ভোটাররা। ফলে আগামী নির্বাচনে গিলার্ডের জয়লাভের সম্ভাবনা সংশয়ের মুখে পড়েছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
“ইতোমধ্যেই ক্ষতি হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক নিক ইকোনোমু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭৫৬ঘ.
bdnews24